সৈয়দপুর সেনানিবাসে সৈনিকদের কুচকাওয়াজ

বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই (ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল) সেন্টার অ্যান্ড স্কুলের ১৮-২ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সৈয়দপুর সেনানিবাসে শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে নতুন সৈনিকদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জিওসি ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ প্রদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যন্ড স্কুলের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহায়েল হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সৈয়দপুর ইউএনও এসএম গোলাম কিবরিয়া প্রমুখ।