ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ট্রেনের নিচে কাটা পড়ে ১ যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ( ৩০ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মশাখালী গ্রামের শীলা রেলব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাইদুল (২৪) লংগাইর ইউনিয়নের টাঙ্গুন গ্রামের শারফুল মিয়ার ছেলে।
এসআই জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।