মুজিববর্ষ উপলক্ষে ‘শেকৃবি প্রযুক্তি’ বইয়ের মোড়ক উন্মোচন 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল গবেষণা কিংবা উদ্ভাবনের তথ্য একত্রিত করে মুজিববর্ষের শেষ দিনে শেকৃবি প্রযুক্তি নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৪ টায় শেকৃবির এক সেমিনার রুমে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. শহিদুর রশীদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে এ বই উন্মোচন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, 'শিক্ষকরা গবেষণামূলক কাজে এগিয়ে আসছেন না। আমাদের সবাই মিলে একসাথে কাজ করতে হবে। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের কে কোন গবেষণা করছেন সেটা অনেকে জানেন না। এ বইয়ের মাধ্যমে তা জানা যাবে।' এসময় তিনি বইটির সম্পাদনাকারী এবং শেকৃবির বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের পরিচালক ড. শরমিন চৌধুরীকে ধন্যবাদ জানান।

ড. শরমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, 'অনেকে অনেক গবেষণামূলক কাজ চালাই কিন্তু অনেকে তা জানিনা। সকল গবেষণামূলক কাজকে সমন্বিত করতে এই বইয়ের প্রকাশ। অনেকে অনেক গবেষণার রেকর্ড পাওয়া যায় না। এ বইয়ে এসব তথ্য পাওয়া যাবে।'