জবি ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিন, সাধারণ সম্পাদক মৃত্তিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের ২৯তম কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খায়রুল হাসান জাহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা সরকার।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। এসময় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ফয়েজ উল্লাহ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি জান্নাতুল ফেরদৌস ও ফাতেমা মেঘলা, সহকারী সাধারণ সম্পাদক তিশা সাহা, সাংগঠনিক সম্পাদক  আব্দুর রহমান। কোষাধ্যক্ষ শাহ সাকিব সোবহান, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলফার মোহাম্মদ তাসনীম, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক অনিকেত রায়।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন— কেএম মুত্তাকী, সাজিয়া নওরীন, ক্যাথরিন রত্না৷ উল্লেখ্য, ১৭ সদস্য বিশিষ্ট কমিটির দুটি পদ ফাঁকা রাখা হয়েছে। 

কাউন্সিল অধিবেশনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংকট নিরসনে কার্যকর ছাত্র আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।