পাকাঘর পেয়ে চিন্তামুক্ত হলেন মুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথ রায়

এতো বড় পৃথিবীতে একটু নিশ্চিন্তে ঘুমানোর জায়গা এতোদিন ছিল না। একটি ঘর পেয়ে আজ চিন্তামুক্ত হলাম। নিজে আর বেশি দিন হয়ত বাঁচব না; তবে প্রধানমন্ত্রীর বদৌলতে পাওয়া ঘরে বাকী জীবন নিশ্চিন্তে কাটাতে পারবো। যার জমি আছে; ঘর নেই, এমন গৃহহীন পরিবারকে গৃহনির্মাণ করে দেওয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত একটি পাকাঘর পেয়ে এভাবেই আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন উপজেলার গৈলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টেমার গ্রামের বয়োবৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথ সরকার। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের তত্ত্বাবধানে নির্মিত ৯১টি পরিবারের পাকাঘর নির্মাণ কাজ গত মঙ্গলবার দুপুরে পরিদর্শনে গেলে তার সামনেই এসব কথা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুলাভাই কৃষক কুলের নয়ন মণি ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতার সঙ্গে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাতের নিরাপত্তা কর্মী, বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথ সরকার।