সব জল্পনা কল্পনা শেষ! অবশেষে এপ্রিল মাসেই বিয়ে করছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে কোনো ডেস্টিনেশন ওয়েডিং নয়, নয় কোনো পাঁচতারা হোটেলেও নয়। রণবীরের বিয়ের আসর বসবে ‘আরকে’ হাউসেই। ঋষি কাপুর ও নীতু কাপুরের মতো পৈতৃক বাড়িতেই বিয়ে করবেন তারা।
১৯৮০ সালের ২০ জানুয়ারি ঋষি আর নীতু সাত পাকে বাঁধা পড়েছিলেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে বিয়ের শপিং শুরু করেছেন রণবীর কাপুরের মা নিতু কাপুর। শোনা যাচ্ছে, আলিয়া ও রণবীরের বিয়ের পোশাক ডিজাইন করছেন মণীশ মালহোত্রা।
বলিউডের বাতাসে বহুদিন ধরেই গুঞ্জনে সেরা খবর ছিল রণবীর কাপুর আর আলিয়া ভাট প্রেম করছেন। গুঞ্জন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে, ঠিক তখনই রণবীর আর আলিয়া ঠিক করে ফেললেন, আর গোপন রাখবেন না তাদের প্রেম।
তবে মুখে কিছু না বললেও, সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে আলিয়া বারবার রণবীরের প্রতি প্রেম উজাড় করে দেন। একইভাবে আলিয়ার প্রতিও প্রেম, ভালবাসা উজাড় করে দেন রণবীর।