বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত জাতীয় টেলিভিশন বির্তক প্রতিযোগিতা-২০২২ এর দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের স্মৃতি চিরন্তন দলকে ২-১ ব্যালটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দীপশিখা দল।
রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বিটিভির রামপুরা কেন্দ্রে সনাতনী ধারার এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
'মৌলবাদ বিরোধী লড়াইয়ে তরুণ সমাজই প্রধান ভূমিকা রাখতে পারে' বিষয়ের বিতর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিপক্ষ দল হিসেবে অংশ নেয়। এতে শ্রেষ্ঠ বির্তাকিক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলের দলনেতা সাদিয়া আফরিন দীপা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীপশিখা দলের হয়ে বির্তক করেন সাদিয়া আফরিন দীপা, আল নাঈম ও কাউসার আহাম্মেদ বাঁধন। বিতর্কে সহযোগী হিসেবে ছিলেন ফারিদ মুস্তাকিম, দেবব্রত রায় চৌধুরী, মো. আতিকুজ্জামান ও ধ্রুব চন্দ্র দেব। বিতর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলের সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব।
উল্লেখ্য, প্রথম রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আসাদ দলকে ২-১ ব্যালটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।