‘একেএস ইন্ট্রা-স্কুল এমইউএন সেশন-২’ অনুষ্ঠিত

দুইদিন ব্যাপী ‘একেএস ইন্ট্রা-স্কুল এমইউএন সেশন-২’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ও ৩১ মার্চ দি আগা খান স্কুলের আয়োজনে এ সেশন অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দি আগা খান স্কুলের হেড অব সেকেন্ডারি ফাহমিদা চৌধুরী, আইবিডিপি-এর কোঅর্ডিনেটর ঊষা কাসানা, অপারেশনস ম্যানেজার মাহমুদুল হাসান, মিডল ইয়ারস কো-অর্ডিনেটর শামা আহমেদসহ অন্যান্য শিক্ষকরা।

মডেল ইউনাইটেড ন্যাশনস (এমইউএন) হলো একটি শিক্ষামূলক অনুকরণ, যা নাগরিক, যোগাযোগ ও বহুপাক্ষিক কূটনৈতিক বিষয় নিয়ে আলোকপাত করে। এতে জাতিসংঘের মডেল সম্মেলনের সময় শিক্ষার্থীরা বিদেশি কূটনৈতিক হিসেবে ভূমিকা পালন করে এবং একটি আন্তঃসরকারি সংস্থার সিমুলেটেড অধিবেশনে অংশ নেয়। 

অংশগ্রহণকারীরা একটি দেশ নিয়ে গবেষণা করে এবং সেই দেশের কূটনীতিক হিসেবে ভূমিকা পালন করে। তারা সেখানে আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করে, তদন্ত করে, বিতর্ক করে, পরামর্শ দেয়। এছাড়া সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলোচনা করে এবং সমস্যার সমাধান করে।

এমইউএন-এর মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা যেমন, কমিউনিকেশন স্কিল, রিসার্চ স্কিল, রাইটিং স্কিল, পাবলিক স্পিকিং, ক্রিটিকাল থিংকিং ও লিডারশিপ স্কিল বৃদ্ধি করা।

অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির সর্বোমোট ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জাতিসংঘের বিভিন্ন দেশের কূটনৈতিক হিসেবে ৪টি ক্যাটাগরিতে ডব্লিওএইচও, ইউএনইপি, ইউএনডব্লিউ ও ডিআইএসইসি-তে অংশগ্রহণ করে এসব শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিলেন-আইবিডিপি-১ ও এমইউএন ক্লাবের শিক্ষার্থীর। এমইউএন কমিটির জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করে সাকির খান অর্ক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসিএ-এর কো-অর্ডিনেটর জিশান আকতার ও সিএএস-এর কো-অর্ডিনেটর উলফাত জাহান।

বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস, কালচারাল পরিবেশনা, কূটনৈতিক অধিবেশন ও শিক্ষার্থীদের রিয়েল লাইফ অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।