জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ (অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ (অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
২৮,০০০/-টাকা। এছাড়াও মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক সেলারি রিভিউ, উৎসব ভাতা বছরে দুইবার প্রদান করা হবে। এছাড়াও বিনামূল্যে বিমানের টিকিট পাওয়ার সুযোগ রয়েছে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৫ এপ্রিল, ২০২২।