৯—১৫ অক্টোবর সপ্তাহের সেরা ১০ সরকারি–বেসরকারি চাকরি

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬

গত সপ্তাহে (৯ থেকে ১৫ অক্টোবর) বেশ কয়েকটি সরকারি–বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিসিআইসি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়, বাংলাদেশ শিশু হাসপাতাল, ঢাকা কর অঞ্চল ২৫, পায়রা বন্দর ও পুলিশে কনস্টেবল নিয়োগসহ বেশ কয়েকটি সরকারি চাকরি আছে। 

এসব সরকারি চাকরির মধ্যে নবম–দশমসহ বিভিন্ন গ্রেডের চাকরির সুযোগ আছে। এই সপ্তাহ, অর্থাৎ ৯—১৫ অক্টোবর পর্যন্ত যেসব চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলোর মধ্যে সেরা ১০টি একনজরে চলুন দেখে নিই-

১. বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগ
২. আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮
৩. নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, পদ ১১৯
৪. বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী পদে ১০৮ জনের চাকরির সুযোগ
৫. নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬
৬. ঢাকা কর অঞ্চল ২৫–এর অধীন চাকরি, পদ ৬১, বেতন স্কেল ২০০০০ থেকে ২৪০০০ টাকা
৭. পায়রা বন্দরে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ, পদ ৫৮
৮. কনস্টেবল নিয়োগ ৬৪ জেলায়, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
৯. কোস্টগার্ডে ৩৮ পদে চাকরি, আবেদন শুরু ১১ অক্টোবর
১০. কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে নতুন নিয়োগ, বেসিক বেতন ৯১০০০ টাকা

২—৮ অক্টোবরের সেরা কয়েকটি চাকরি

১. আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, বেতন স্কেল ৭১০০০ ও ১১৩০০০ টাকা
২. বুয়েট বিভিন্ন পদে চাকরি, আবেদন অনলাইনে, বেতন স্কেল ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা
৩. আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০
৪. কর অঞ্চল-রংপুরে ৩৬ পদে চাকরি, রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম-নীলফামারী-গাইবান্ধাবাসীর সুযোগ
৫. মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

চাকরিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইট ভিজিট করুন।

ইত্তেফাক/এনটিএম