হাটহাজারীতে ছুরিকাঘাতে যুবক হত্যা

হাটহাজারীতে আইপিএল খেলার সমর্থন নিয়ে প্রতিপক্ষের হামলায় ফারুক নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। 

মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজারের পশ্চিমে নাজিম কলোনিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে নাজিম কলোনির সামনে আইপিলের খেলা নিয়ে ফারুকের সঙ্গে স্থানীয় এক যুবকের কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফারুককে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ফারুক মারা যায়।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।