এবারের বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরি সাকিবের

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি করে ফেললেন সাকিব আল হাসান। তিনি ৫৪ বলে ৫০ রান করেন। বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 

পঞ্চাশ ছোঁয়ার পথে সাকিবের ব্যাট থেকে এসেছে পাঁচটি চার ও একটি ছক্কা। 

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এ নিয়ে ৪৩তম ফিফটি করেছেন সাকিব। তবে ক্রিকেটের তিন ফরম্যাটে এটা তার ৭৫তম ফিফটি। এছাড়া ১২টি সেঞ্চুরি করেন বাংলাদেশের সেরা এ ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলছে টাইগাররা। ব্যাটে নেমে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাকিব। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। 

এই দুজন দেশের হয়ে শতরানের জুটির রেকর্ড গড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৫ বলে ১০০ রান করে সাকিব-মুশফিকের উইকেট জুটি। 

ইত্তেফাক/জেডএইচ