সাকিবের পর মিঠুনের বিদায়

রেকর্ড জুটি গড়ে বিদায় নিলেন সাকিব আল হাসান। ইমরান তাহিরের বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে ৮৪ বলে ৭৫ রান করেন।

এরপর ক্রিজে আসেন মিঠুন। কিন্তু তিনি বেশিক্ষণ থাকতে পরনেনি। ইমরান তাহিরের বলে ২১ রানে সাজঘরের পথ ধরেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৪৩ রান। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলছে টাইগাররা। ওভালে টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। 

ব্যাট হাতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দারুণ সূচনা এনে দেন। দলীয় ৬০ রানে ভাঙে ওপেনিং জুটি। নবম ওভারের দ্বিতীয় বলে আন্দিলে পেলকায়োর বলে কট বিহাইন্ড হয়ে যান তামিম। আউট হওয়ার আগে ২৯ বল থেকে একটি চারের মারে ১৬ রান করেন। 

এরপর দ্বাদশ ওভারের চতুর্থ বলে ক্রিস মরিসের শর্ট বল খেলতে গিয়ে পরাস্ত হন সৌম্য। বল গ্লাভসে লেগে চলে যায় উইকেটের পেছনে থাকা কুইন্টন ডি ককের হাতে। আউট হওয়ার আগে অবশ্য ৩০ বল থেকে ৯টি বাউন্ডারির সাহায্যে ৪২ রানের ইনিংস খেলেন তিনি।

এই দুই ওপেনারের বিদায়ের পর মাঠে নামেন সাকিব। তাকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজন দেশের হয়ে শতরানের জুটির রেকর্ড গড়েন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৫ বলে ১০০ রান করে সাকিব-মুশফিকের উইকেট জুটি।

ইত্তেফাক/জেডএইচ