সুন্দরবন থেকে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬-এর সদস্যরা। শুক্রবার ভোরে সুন্দরবনের জাপসি নদীর গোলের খালের মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সাদ্দাম বৈদ্য (২৭), মো. শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), মো. জাকির হোসেন (২৮), মো. খায়রুল মোড়ল (২৫), আব্দুস সালাম গাজী (৩৬), মো. বাচ্চু সানা (৩৫), মো. আবু সাইদ সরদার (৩০), মো. নাজমুল সরদার (২৮), মো. আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫) ও মো. সালাম সানা (৩০) ও ইকরামুল সরদার (৩১)।
র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল খন্দকার মোসতাক আহমেদ জানান, সুন্দরবন সংলগ্ন জাপসি নদী এলাকায় বিষ দিয়ে মাছ শিকার করছিল জেলেরা। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১২ জেলেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ বোতল বিষ, চারটি জাল ও ৪০০ কেজি মাছ উদ্ধার করা হয়।