পিরোজপুরের কাউখালীতে জাতীয় যুবসংহতির (জেপি) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যা লি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে জাতীয় যুবসংহতির উপজেলা শাখার সভাপতি জিয়াউল হাসান জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা জেপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, উপজেলা জেপিরসহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, সহ-সভাপতি মো. নুরুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, খান মো. বাচ্চু, জেপি নেতা নেপাল চন্দ্র দে, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ভাণ্ডারিয়া উপজেলা যুবসংহতির সভাপতি ও জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজবী জমাদ্দার, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সরদার, ভান্ডারিয়া পৌর যুবসংহতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মুন্সী কাউখালী যুব সংহতির সহ-সভাপতি শামীম আহমেদ, ছাত্রসমাজের সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুম শেখ, সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রমুখ।
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পরে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য, পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া-কাউখালী) সাবেক এমপি এবং দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।