পোর্ট এলিজাবেথ টেস্ট

জয়ের আউটের পর সতর্ক শুরু বাংলাদেশের

আজ (৯ এপ্রিল) ভালো খেলতে পারেননি মাহমুদুল হাসান জয়। ব্যক্তিগত রানের খাতা খেলার আগেই ওলিভিয়ারের বলে স্লিপে দাঁড়ানো এরউইর হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন। তখন দলের স্কোর মাত্র ৩ রান। এরপর ক্রিজে নেমে তামিম ইকবালের সঙ্গে জুটি গড়ে তোলার চেষ্টা করছেন নাজমুল হোসের শান্ত।

ওয়ানডে স্টাইলে ব্যাট করছেন দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা তামিম ইকবাল। এই রিপোর্ট লেখার সময় তিনি ৪১ বল মোকাবিলায় ৩৯ রান করে অপরাজিত আছেন। চারের মার ৭টি। অপরপ্রান্তে ২২ রানে ব্যাট করছেন শান্ত। তিনি টেস্ট মেজাজে খেলছেন। দুজনের জুটি দাঁড়িয়েছে ৬২ রানে। বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৬৫ রান।

অবশ্য, একবার জীবন পেয়েছেন নাজমুল শান্ত। উইলিয়ামসের তৃতীয় ও দলের ৬ষ্ঠ ওভারের দ্বিতীয় বলে গালিতে ক্যাচ তুলে দেন তিনি। সেটি ধরতে ব্যর্থ হয়েছেন সারেল এরউই।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৫৩ রান করে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ৬টি, খালেদ আহমেদ ৩টি ও একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।