আইপিএলের সবচেয়ে সফলতম ফ্রাঞ্জাইজি চেন্নাই সুপার কিংস। গত আসরের চ্যাম্পিয়নও তারা। সেই দলটিই চলতি আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। সর্বশেষ আজ (৯ এপ্রিল) সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে চেন্নাই।
এ নিয়ে চারটি ম্যাচ খেললো দলটি এবং সবকটিতে পরাজয়। পয়েন্ট টেবিলেও সবার তলানিতে। আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের মোটামুটি স্কোর দাঁড় করায় চেন্নাই। জবাবে ১৪ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ।
দলটির পক্ষে অভিষেক শর্মা ৭৫, রাহুল ত্রিপাটি ৩৯ ও কেন উইলিয়ামসন ৩২ রান করেন।