হাতিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ ‌‌    

হাতিয়া উপজেলার বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আজিজ তনময়( ১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১০ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করে হাতিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস। 

গ্রেফতারকৃত যুবক হাতিয়া পৌরসভার সাত নং ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের ছুটু মিয়া বাড়ির আব্দুল আলীমের ছেলে। 

ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, এ ঘটনায় ধর্ষিতার মা মনিজা বেগম বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকায় অভিযুক্ত যুবক ঘরে ঢুকে জোরপূর্বক তার মেয়েকে ধর্ষণ করেছে।

ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান হাতিয়া থানার ওসি (তদন্ত)।