মার্করামকে ফেরালেন সাকিব

জয়ের জন্য ৩৩১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। কিছুটা সতর্ক সূচনার চেষ্টা করছে দলটি। রান আউটের ফাঁদে পড়ে দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। এ সময় ২৩ রান করে ফিরে যান কুইন্টন ডি কক। অপর ওপেনার এইডেন মার্করামকে বোল্ড করে দ্বিতীয় উইকেটের পতন ঘটান সাকিব। দলীয় ১০২ রানে আউট হওয়ার আগে তিনি করেন ৪৫ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ দুই উইকেটে ১২০ রান। 
 
ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের জোড়া হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৩০ রান করে মাশরাফি বাহিনী। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। মুশফিক ৮০ বল থেকে ৭৮ এবং সাকিব ৮৪ বলে করেন ৭৫ রান। এছাড়া তৃতীয় উইকেটে সাকিব-মুশফিক বিশ্বকাপে বাংলাদেশর সর্বোচ্চ ১৪২ রান করেন। সাকিব এই ম্যাচে সব ফরম্যাটে ১১ হাজারি ক্লাবে নাম লেখান। 

এছাড়া মাহমুদউল্লাহ ৩৩ বল থেকে অপরাজিত ৪৬ ও সৌম্য সরকার ৩০ বলে ৪২ রান করেন। প্রোটিয়া বোলারদের মধ্যে ক্রিস মরিস, ইমরান তাহির ও আন্দিলে পেলুকায়ো দুটি করে উইকেট নেন।

ইত্তেফাক/কেআই