কালিয়াকৈরে কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি হয়েছে। বুধবার রাতে উপজেলার কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্বচান্দরা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা দেখতে পান ১১টি কববের মাটি খোঁড়া এবং ভেতরে কোনো লাশ বা কঙ্কাল নেই।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল হাকিম বলেন, দুর্বৃত্তরা কবরের মাটি খুঁড়ে ১১টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।