সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক, বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ইটালী স্কুল মাঠের পাশে আম গাছ থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি ইটালী গ্রামের আবুল কাসেমের ছেলে।
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম জানান, আবুল কালাম আজাদের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।