রবিউলের পরিবারের পাশে জিএম কাদের

লালমনিরহাটে পুলিশ হেফাজতে মারা যাওয়া রবিউল ইসলামের পরিবারকে সমবেদনা জানাতে শনিবার (১৬ এপ্রিল) তার সদর উপজেলার কাজীরচওড়া গ্রামের বাড়িতে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 

এ সময় রবিউলের মা, স্ত্রী, ভাইয়ের সঙ্গে কথা বলেন তিনি। পরে রবিউলের পরিবারের ভরণ পোষণের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, পুলিশ হেফাজতে মৃত্যু কাম্য নয়। আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ বাহিনীর কর্তব্য। তিনি  পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য সরকারে প্রতি দাবি জানান।  

১৪ এপ্রিল সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকায় পহেলা বৈশাখ উপলক্ষে মেলা চলছিল। এ সময় সেখানে কিছু লোক জুয়া খেলছিল। এ সময়  সেখানকার এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে শ্রী পোল্লাদ  মেকার ও রবিউল ইসলাম নামে দুইজনকে আটক করে। পরে পুলিশ হেফাজতে রবিউল ইসলামের মৃত্যু হয়।