এতিম শিশুসহ ৫০০ অসহায় ব্যক্তিদের জন্য মঙ্গল আলোয় ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠান

সেচ্ছাসেবী সামাজিক সংগঠন মঙ্গল আলোয় ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুসহ ৫০০ অসহায় রোজাদার ব্যক্তিদের জন্য এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় রাজধানীর মোহাম্মাদপুরের শেখেরটেক এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইফতারের আগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর তারা সবাই আনন্দ-উৎসবের সঙ্গে ইফতার করেন। রমজান মাসকে ঘিরে সংগঠনটি প্রতি শুক্রবারে ইফতার আয়োজন করছে। এরই ধারাবাহিকতা ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মঙ্গল আলোয় ফাউন্ডেশনের আয়োজনে ইফতার অনুষ্ঠান।

মঙ্গল আলোয় ফাউন্ডেশনের চেয়ারম্যান নার্গিস সুলতানা বলেন, ‘সারাদিন অনাহারযাপন শেষে যখন ইফতার সামনে আসে তখন এই এতিমদের হাসিমাখা মুখ দেখে মন ভরে যায়। মাহে রমজানকে ঘিরে এই আয়োজন চলমান থাকবে।’ এছাড়া নিম্ন-মধ্যবিত্তদের জন্য ঈদ বাজার, পথশিশু ও এতিম শিশুদের জন্য ঈদবস্ত্র বিতরণের পরিকল্পনাও রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গল আলোয় ফাউন্ডেশনের আয়োজনে ইফতার অনুষ্ঠান।

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নার্গিস সুলতানার সাফল্য কামনা করে বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক বলেন, ‘আজকের এই ইফতার পাটিতে তিথি হিসেবে উপস্থিত হতে পেরে সত্যিই আনন্দিত।’