দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: সাইফুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ প্রমুখ।
এরপর ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রগতিশীল শিক্ষক ফোরাম, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ (হাবিপ্রবি শাখা) এর নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।