‘সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এ দাবি জানানো হয় ।  

বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; তাই অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।