বিএনপি কখনই চায় না বাংলাদেশ একটি সমৃদ্ধ ও মর্যাদাশীল দেশ হোক: শেখ পরশ

আসলে বিএনপি কখনই চায় না যে বাংলাদেশ একটি মর্যাদাশীল, সমৃদ্ধশীল হোক। বাংলাদেশ সৃষ্টির শত্রুদের সাথেই বিএনপি সখ্যতা বেশি। তারা চেয়েছিল বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। যাতে আমাদের মহান মুক্তিযুদ্ধের গর্ব, ঐতিহ্য ধূলিসাৎ হয়ে যাক। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেঁচে ছিল বলেই আজকে সেটা সম্ভব হয় নাই। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এসব বলেন।

তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন যেই সংগঠন দীর্ঘ সময় ধরে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করে বর্তমান যুবলীগেও সেই ধারা অব্যাহত রাখার প্রয়াস নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করে যাচ্ছে। আমাদের এই ৭ম কংগ্রেসের মাধ্যমে বর্তমান কমিটি সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের মুল প্রয়াস কিভাবে সেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মেহনতি ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো যায় কিভাবে তাদের মুখে হাসি ফুটানো যায় এটাই আমাদের রাজনীতির মুল মন্ত্র এবং আদর্শ। 

বিএনপির উদ্দেশ্যে তিনি  বলেন, তারা আজকাল বলে যে আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করে, যে দলটি সবচেয়ে অগণতান্ত্রিক উপায়ে ক্যান্টনমেন্টের ভিতর থেকে একজন আর্মি জেনারেলের হাত ধরে জন্ম হওয়ার পর হাজার হাজার সৈন্যদের হত্যা করা এবং শত শত বিমান বাহিনী, আর্মি অফিসারদের মেরে ফেলা। সেই দল হত্যার রাজনীতি, অস্ত্রের রাজনীতি বিস্তার করেছে সেই দলের মুখে গণতন্ত্র মানায় না। পরিশেষে বলতে চাই আপনারা সবসময় যুবলীগকে, আওয়ামী লীগকে আপনাদের পাশে পাবেন, বিচলিত হবে না, বিভ্রান্ত হবেন না। এদেশকে আমরা মর্যাদাশীল, উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করিয়েছি। সামনে আমাদের অনেক দূর যেতে হবে, দেশকে এগিয়ে নিতে সামনে আমাদের অনেক কাজ। আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, আপনারা জানেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে জামাত-বিএনপি। তারা শুধু ষড়যন্ত্রের মধ্যেই আছে এদেশের সাধারণ মানুষের পাশে নেই। বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যায় মানুষের পাশে দাড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করেছে, শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে, করোনার মহামারিতে মানবতার ঢাল হয়ে সাধারণ মানুষের পাশে ছিল, খাদ্য, চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন, ফ্রি এ্যাম্বুলেন্সসহ করোনায় মৃত মানুষের দাফন ও সৎকারে। আপনার বলেন-এই করোনায় জামাত-বিএনপি কাউকে এক মুঠো চাল পর্যন্ত দিয়েছে কি না। দেয় নাই। অথচ তারা ক্ষমতায় থেকে এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুম করেছে।