জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৪৯ পুলিশ সদস্যের পরিবারকে ঈদের শুভেচ্ছা বার্তাসহ খাদ্য ও উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। 

সংশ্লিষ্ট পুলিশ ইউনিটের প্রতিনিধিরা গতকাল বুধবার (২০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুভেচ্ছা বার্তাসহ খাদ্য ও উপহার সামগ্রী গ্রহণ করেছে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে এসব সামগ্রী যথাযথভাবে পুলিশ সদস্যদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।