প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন।
স্থানীয় সময় রবিবার রাত ১টা ২৫ মিনিটে বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লুফ্ৎহানজা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হন।
জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান। পরে তিনি মদিনায় মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা জেয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।
আরো পড়ুন : ‘জয় শ্রীরাম’ স্লোগান ভাল, তবে বিজেপি অপব্যবহার করছে: মমতা
জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের ত্রিদেশীয় সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফিরবেন।
ইত্তেফাক/ইউবি