ইফতারে থাকুক ভিন্নতা, স্বাদে তৃপ্তি  

ইফতারে তৃপ্তি খুব দরকার। তাই রমজানে প্রতিদিন একই রকম ইফতার না বানিয়ে পরিবারের প্রিয়জনদের জন্য সহজেই তৈরি করে নিতে পারেন ভিন্ন স্বাদের মুখরোচক ইফতার। রমজানে কয়েক দিন পর পর স্বাদ বদলিয়ে ইফতার তৈরি করলে আসে ভিন্ন আমেজ। সাধ ও সাধ্যের মধ্যে তৃপ্তি এনে দিবে এমন তিনটি রেসিপি দিয়েছেন আঞ্জুমানদ সেতু 

ফিশ বল

ফিশ বল 

প্রয়োজনীয় উপকরণ

  • রুই মাছ ১ কাপ 
  • পাউরুটি ২ টুকরা  
  • পেঁয়াজ বেরেস্তা ১ কাপ 
  • হলুদ, মরিচ, ধনে ও জিরা গুড়া ২ চা চামচ 
  • কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ  
  • ডিম ২টি
  • লবণ স্বাদমতো 
  • ব্রেডক্রাম পরিমাণমতো 
  • তেল পরিমাণমতো 

ফিশ বল

প্রস্তুত প্রণালী
প্রথমে রুই মাছ হলুদ, মরিচ, ধনে ও জিরা গুড়া এবং লবণ দিয়ে সিদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। তারপর সিদ্ধ মাছের সঙ্গে একে একে মিশিয়ে নিবেন পাউরুটি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ বাটা। এরপর ডিমে মেখে বল বানিয়ে নিতে হবে। সবশেষে ডিমে ডুবিয়ে নিয়ে ব্রেডক্রাম মেখে ডুবোতেলে ভেজে পছন্দমতো পরিবেশন করুন মজার ‘ফিশ বল’।  

সাগুদানার পায়েস

সাগুদানার পায়েস

প্রয়োজনীয় উপকরণ

  • সাগুদানা ১ কাপ 
  • তরল দুধ ৪ কাপ 
  • চিনি দেড় কাপ 
  • কুড়ানো নারকেল আধা কাপ 
  • বাদাম কুঁচি পরিমাণমতো 

সাগুদানার পায়েস
প্রস্তুত প্রণালী
প্রথমে সাগুদানা ভিজিয়ে রাখুন ত্রিশ মিনিট। এরপর তরল দুধে সাগুদানা জ্বাল দিতে হবে। দুধে বলক ওঠার পর চিনি ও কুড়ানো নারকেল দিয়ে আগের আঁচে রাখুন। ঘন হয়ে আসলে বাদাম কুঁচি দিয়ে পরিবেশন করুন খুব স্বাদের ‘সাগুদানার পায়েস’।

  হালিম

হালিম 

প্রয়োজনীয় উপকরণ

  • ডাল পাঁচ রকম মেশানো ৫০০ গ্রাম 
  • পোলাও চাল আধা কাপ 
  • গরুর মাংস ২ কেজি 
  • হালিম মসলা ১ টেবিল চামচ  
  • হলুদ ও মরিচ গুড়া ২ চা চামচ 
  • ধনে ও জিরা গুড়া ১ চা চামচ 
  • আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ 
  • পেঁয়াজ কুঁচি ২ কাপ 
  • ধনে পাতা, লেবু ও আদা কুঁচি ইচ্ছামতো 
  • লবণ স্বাদমেতা  

হালিম

প্রস্তুত প্রণালী
প্রথমে পাঁচ রকমের ডাল ও পোলাওয়ের চাল ভিজিয়ে রাখতে হবে। তারপর ব্লেন্ডারে আধভাঙা করে নিতে হবে। এরপর সব মসলা দিয়ে বেশি করে পানি দিয়ে রান্না করতে হবে। পাশাপাশি অন্য একটি পাত্রে মাংস রান্না করতে হবে। মাংস রান্না হয়ে আসলে  ডাল, চাল, মসলাসহ মাংস একই পাত্রে এনে একসঙ্গে রান্না করুন। সব উপকরণ ভালো ভাবে নেড়ে মিশিয়ে দিবেন। সবশেষে পছন্দমতো পাত্রে গরম গরম পরবিশেন করুন। আর এভাবেই তৈরি হয়ে যায় ইফতারের জনপ্রিয় খাবার ‘হালিম’।