আজ ইত্তেফাকের সাংবাদিক মাসুদুল হকের মৃত্যুবার্ষিকী

দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সাংবাদিক গবেষক ও অনুবাদক শেখ মাসুদুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে তার স্ত্রী, তিন কন্যা ও জামাতাগণ মরহুমের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। আজ খুলনাস্থ পারিবারিক কবরস্থানে তার কবর জেয়ারত ও দোয়ার আয়োজন করা হয়েছে। তার রচিত ও প্রকাশিত মৌলবাদ ও জঙ্গিবাদ বিরোধী ও বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নির্ভর  গ্রন্থ এবং অনুবাদ গ্রন্থগুলো পাঠক ও সুধী সমাজে বিশেষভাবে সমাদৃত। উল্লেখ্যযোগ্য গ্রন্থগুলো হচ্ছে র’ ও সি আই এ, নিয়াজির আত্মসমর্পণের দলিল, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।