রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় গাড়ি চাপা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম শফিকুল ইসলাম (১৮)। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। মাতুয়াইলের মুসলিমনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
শফিকুলের বাবা কবির হাওলাদার জানান, দুই ভাই দুই বোনের মধ্যে শফিকুল ছিল বড়। সে রায়েরবাগ জোড়খাম্বা এলাকায় একটি লেদ মেশিনে কাজ করত।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, রায়েরবাগ জোড়খাম্বা রানা সিএনজি পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি শফিকুলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।