লাইফস্টাইল গ্যাজেটের স্টোর গ্যাজেট অ্যান্ড গিয়ার প্রথমবারের মতো নিয়ে এলো ঈদ ক্যাম্পেইন ‘ঈদের খুশি জমবে বেশি’ অফার। এই অফারে ক্রেতাদের জন্য থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল এয়ার টিকিট, অ্যাপল ওয়াচ, এয়ারপডস প্রো, টিভি, মোবাইল ফোন, ডিজে আই গিম্বাল সহ ১০,০০০ হাজারেরও বেশি পুরস্কার। ১৫ রমজান থেকে ঈদ পর্যন্ত চলবে এই মেগা ঈদ ক্যাম্পেইন।
এই ক্যাম্পেইনে গ্যাজেট অ্যান্ড গিয়ার প্রায় সব পণ্যেই দিচ্ছে বিশেষ ছাড় ও নানা ধরনের ঈদ উপহার। আরও থাকছে সর্বোচ্চ ২৪ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধা, ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য পুরো রমজান মাস জুড়ে আইফোন ১৩ সিরিজে দিচ্ছে ১০ হাজার টাকা ছাড় অথবা সর্বোচ্চ ২৪ মাসের ০% ইএমআই সুবিধা, ৫ হাজার টাকা ক্যাশব্যাক, এবং নিশ্চিত ঈদ গিফট। আইফোন ১৩ -এর পাশাপাশি স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, শাওমি, ওয়ান—প্লাস, নকিয়া ও মটোরোলা মোবাইলের সাথেও রয়েছে দারুণ সব উপহার।
২০১১ সালে পথযাত্রা শুরু হয় গ্যাজেট অ্যান্ড গিয়ারের। ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটি অ্যাপলের অথোরাইজড রিসেলার হিসেবে সাফল্যের সাথে যাত্রা শুরু করে বর্তমানে অ্যাপল পণ্যেও দেশের সবচেয়ে বড় রিটেইলার ও অথোরাইজড রিসেলার হিসেবে কাজ করে যাচ্ছে। ঢাকা শহরের প্রায় সব প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রতিষ্ঠানটির আউটলেট। একইসঙ্গে অনলাইন ও অফলাইন সেবা নিয়ে কাজ করে যাচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।