ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ছোট ভাইয়ের বিরুদ্ধে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ভাইয়ের নাম ফজলুর রহমান (৭০)। পেশায় একজন হোমিও চিকিৎসক। তিনি উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মজিবুর রহমান মাস্টারের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ছোট ভাই হাফিজুর রহমান বারোবাজারে বড় ভাই ফজলুর রহমানের হোমিও চেম্বারে যান। দুই ভায়ের কথাকাটির এক পর্যায়ে বড় ভাই হাফিজুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ছোট ভাই ফজলুর রহমান। স্থানীয়রা ফজলুর রহমানকে উদ্ধার করে যশোর ২৫০ বেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।