আবশ্যক

আবশ্যক: নিয়োগ বিজ্ঞপ্তি (৩য় বার), সরকারি বিধি মোতাবেক ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর: ভাণ্ডারিয়া, উপজেলা: ভাণ্ডারিয়া, জেলা: পিরোজপুর-এর জন্য অবসরজনিত শূন্যপদে একজন প্রধান শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীদেরকে ১,০০০/- (এক হাজার) টাকার অফেরতযোগ্য নগদ/টিটি মারফত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারীর বরাবরে জমা দেয়ার জন্য আহ্বান করা হল। সঞ্চয়ী হিসাব নং ২০০০০২৮৬৯৬৪৭,  অগ্রণী ব্যাংক লিমিটেড, ভাণ্ডারিয়া শাখা, পিরোজপুর। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। সভাপতি, ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ভাণ্ডারিয়া, পিরোজপুর।               সিকে-৩৫০৫

আবশ্যক: সরকারী বিধি মোতাবেক এমপিওভুক্ত শূন্যপদে একজন অফিসসহায়ক (এমএলএসএস) আবশ্যক। আগ্রহী প্রার্থীকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বহস্তে লিখিত দরখাস্ত পাঠাতে হবে। প্রধান শিক্ষক। জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়, মহারাজগঞ্জ, ছাগলনাইয়া, ফেনী।          সিকে-৩৫০১

খতিব আবশ্যক: ঢাকার সবুজবাগের উত্তর মাদারটেক বায়তুল্লাহ জামে মসজিদের জন্য একজন খতিব আবশ্যক। যোগ্যতা: কামিল/ সমমান, মোফাসিসরে কোরআন ও মাস’আলা, মাসায়েলে পাণ্ডিত্য, ইমাম হিসেবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন (হাফিজুল কোরআন অগ্রাধিকার)। আকর্ষণীয় সুযোগ-সুবিধা। আগ্রহী প্রার্থীদের ১৫, ১২, ২০১৮ শনিবার সকাল ১০টায় বিস্তারিত বায়োডাটা ও সত্যায়িত সনদসহ সভাপতি বরাবর স্বহস্তে লিখিত দরখাস্ত নিয়ে সশরীরে সাক্ষাতের অনুরোধ। ০১৭১৫২৫৯৩০৭, ০১৯২৩৬১০৮২৫। সিএম-২১১২

আবশ্যক: সরকারী সর্বশেষ বিধি মোতাবেক চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গার হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে শূন্যপদে ১ জন সহকারী প্রধান শিক্ষক (ইনডেক্সধারী ও সহকারী শিক্ষক হিসেবে ১২ বছরের অভিজ্ঞ) ও ১ জন দপ্তরী আবশ্যক। প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে ৫শ টাকার ব্যাংক ড্রাফ্ট অগ্রণী ব্যাংক হারদী শাখার অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। -প্রধান শিক্ষক। ০১৭১৬০৮০৮৬৩।             সিকে-৩৪৯৫

ইঞ্জিনিয়ার আবশ্যক: বিএসসি
(২ বত্সর)/ডিপ্লোমা (১০ বত্সর) অভিজ্ঞতাসম্পন্ন সিভিল ও মেক্যানিকাল ইঞ্জিনিয়ার আবশ্যক। বেতন- ২২০০০-২৫০০০/-। ফোন- ০১৭৭৯২২৮৮৫৫, ই-মেইল: enhancebd@dhaka.net সিকে-৩৪৮৫