তেঁতুলতলা মাঠে থানাভবন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানাভবনের নির্মাণকাজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলাবাগানের তেঁতুলতলা মাঠে নির্মাণ কাজ হবে না। এ জায়গাটি আগে যেভাবে ব্যবহার করা হতো, এখন সেভাবেই ব্যবহার হবে। আজ প্রধানমমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘২০১৭ সালে আমরা এই জায়গা বরাদ্দ পেয়েছিলাম। থানা নির্মাণের জন্য সরকার পুলিশকে দিয়েছিল। এটা পুলিশের জায়গা, পুলিশেরই থাকবে। তবে এখানে কোনো থানা হবে না।’