বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যা ৬টার দিকে তাদের মধ্যে এ বৈঠক হয়।
একদিনের সংক্ষিপ্ত সফরে দুপুরে ঢাকায় আসেন জয়শঙ্কর। কর্মসূচির শুরুতে জয়শঙ্কর বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জয়শঙ্করের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়া দিল্লিতে আমন্ত্রণ জানানোসহ দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
মোমেনের সঙ্গে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে ইফতার এবং নৈশভোজে অংশ নেন।