জামালপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

জামালপুরে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্ল্যা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম তারা মিয়া (৫০)। সে সিএনজি চালক এবং সরিষাবাড়ি উপজেলার আরামনগর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, জামালপুর শহরের বাইপাস এলাকার রেনু বেগম ও মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ গ্রামের বাসিন্দা সুলাইমান ও হুমায়রা। 

জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন জনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালকের মৃত্যু হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান জানান, মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।