উত্তর বাড্ডা পূর্বাচল ইয়ুথ ক্লাব-এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

ঈদ উপলক্ষে রাজধানীর ‘উত্তর বাড্ডা পূর্বাচল ইয়ুথ ক্লাব’-এর উদ্যোগে গরীব দুঃখীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহার সামগ্রী হিসেবে সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়। এছাড়া উন্নতমানের মাস্কও বিলি করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাড্ডা-৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম, ক্লাব সভাপতি মো. বদরুজ্জামান তালুকদার টিপু, সাধারণ সম্পাদক তুষার আহমেদসহ অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে উত্তর বাড্ডা পূর্বাচল ইয়ুথ ক্লাব বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম নিয়মিতভাবে করে আসছে। করোনাকালেও নিরবচ্ছিন্নভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া সামাজিক উন্নয়ন ও সংস্কৃতি বিকাশে নিয়মিতভাবে কাজ করছে ক্লাবটি।