মিয়ানমারে ভূমিকম্প, দেশের পার্বত্যাঞ্চলও কেঁপেছে

৪ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হেনেছে । বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে যা আঘাত হানে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) প্রকাশিত তথ্যমতে, মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।

অবশ্য প্রথমে ইএমএসসি ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ২ বলে জানিয়েছিল। পরে সংশোধন করে ৪ দশমিক ৯ জানানো হয়।

ভূমিকম্পটি, মিয়ানমারে ৪ থেকে ৪ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে জানা গেছে। এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অনেকে। প্রতিবেশী ভারতীয় রাজ্য মিজোরামও এতে কেঁপে উঠেছিল বলে জানিয়েছেন বাসিন্দারা।