সৌদি আরবের সঙ্গে মিল রেখে নকলায় ঈদ পালিত 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলরেখে দেশের অন্যান্য স্থানের মত শেরপুর জেলার নকলা উপজেলার চরকৈয়া গ্রামে সোমবার (০২ মে)  ঈদ উল ফিতর পালিত হচ্ছে। 

খোঁজ নিয়ে জানা যায়, এ এলাকায় বরাবরের মতো উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তিনশতাধিক মুসল্লী আজ সকাল সাড়ে আটটায় এবারও ঈদ-উল-ফিতরের জামাত আদায় করে। এতে পুরুষদের পাশাপাশি কালো কাপড়ের পর্দা টানিয়ে মহিলারাও ঈদের নামাজে অংশগ্রহণ করে।