সিরাজগঞ্জের ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ 

সিরাজগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার (৫ মে) সকালে  সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার্শ্বে গোলচত্বর সংলগ্ন রাস্তার পাশে এক মাদক বিরোধী অভিযান তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার এম রিফাত বিন আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেফতারকৃত আসামী হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার ডগ্রপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সোহেল রানা(২৪)। 

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার এম রিফাত বিন আসাদ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে বঙ্গবন্ধু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।