ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) বেলা ১১ টার দিকে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মধুডাংগী গ্রামে এ ঘটনা ঘটে। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, স্থানীয় জহিরুল ইসলামের ৫ বছরের ছেলে রুমিন ইসলাম ও শফিকুল ইসলামের ৪ বছরের মেয়ে শোভা আক্তার। তারা দুজনে চাচাতো ভাই-বোন।
পরিবারের বরাতে ওসি জানান, বাড়ির পাশে পুকুর ধারে খেলছিল দুই ভাইবোন। এসময় বোন পুকুরে পড়ে যায়। তাকে ডুবতে দেখে ৫ বছরের রুমিন তাকে বাঁচানোর চেষ্টা করলে সেও ডুবে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা পুকুরে নেমে দুজনকে ডুবে মৃত অবস্থায় উদ্ধার করে।