ভাঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের হাইওয়ে এক্সপ্রেসের আতাদী ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। সোমবার (৯ মে) সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভাংগা থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

জাহিদ হোসেন জানায়, আতাদী ফ্লাইওভারের নিচে হাত পা ভাঙ্গা অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয় জনগণ। পরে তারা পুলিশে খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। ছেলেটির বয়স আনুমানিক ২২/২৩ বছর হবে। পরিচয় শনাক্ত চেষ্টা চলছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।