দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও বর্তমান হেড কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছিল। সাবেক দুই সতীর্থই অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে। পরে এ বিষয়ে তদন্তও শুরু করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। প্রায় তিন মাস পর সেই অভিযোগ থেকে মুক্তি পেলেন বাউচার।
তদন্ত কমিটির সামনে শুনানিতে অংশ নেননি অভিযোগ তোলা দুই জন। সাক্ষ্য দিতে আসেননি তারা। তাই সিএসএ বাউচারের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়েছে। গত বছর বাউচারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ আনেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার পল অ্যাডামস। তার কথায় সমর্থন দেন সহকারি কোচ এনোচ এনকই।
বাউচার দোষ স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়েছিলেন। তার পরও তদন্ত কমিটি হয়েছিল। নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে সিরিজ থাকায় শুনানি পিছিয়ে দিতে আবেদন করেছিল বাউচারের আইনজীবীরা। তাই মার্চের পরিবর্তে মে মাসে শুনানির দিন ঠিক করেন তদন্ত কমিটির প্রধান টেরি মোটাউ। কিন্তু শুনানির আগেই অভিযোগ তুলে নেন দুই প্রত্যক্ষদর্শী। তাই নির্দোষ প্রমাণিত হয়েছেন বাউচার। বর্ণবৈষম্যের গুরুতর অভিযোগ থেকে মুক্তি পেয়ে স্বস্তিতে বাউচার।