চট্টগ্রাম টেস্ট

চা বিরতি থেকে ফিরেই স্বস্তি এনে দিলেন তাইজুল

দ্বিতীয় সেশনেই ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তাইজুল ইসলাম। তখন কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুসের জুটি ৭৩ রানে ছিল। আর শ্রীলঙ্কার স্কোর ছিল ১৩৯ রান। তাইজুলের বলে কটবিহাইন্ডের শিকার হন ম্যাথুস। পরে রিভিউ নিলে দেখা যায়, বল ব্যাটে স্পর্শ করেনি। সে যাত্রায় বেঁচে যান লঙ্কান তারকা। এরপর পুরো দ্বিতীয় সেশনেই উইকেট শূন্য থাকতে হয়েছে বাংলাদেশকে।

চা বিরতিতে যাওয়ার সময় ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান। দু'জনের জুটি দাঁড়ায় ৯২ রানে। কুশাল মেন্ডিস ৫৪ ও অপরপ্রান্তে অভিজ্ঞ ম্যাথুস ৫৪ রানে অপরাজিত ছিলেন। তবে লঙ্কানদের স্বস্তি বেশিক্ষণ থাকেনি। চা বিরতি থেকে ফিরে প্রথম বলেই তাইজুলের আঘাত। নাঈম হাসানের হাতে সহজ ক্যাচ তুলে দেন কুশাল।

এই রিপোর্ট লেখার সময় সফরকারীদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস ৬০ ও ধনঞ্জয় ডি সিলভা ১ রানে অপরাজিত।