ব্যাটিংয়ে থাকা শ্রীলঙ্কাকে চেপে ধরেছে আফগানিস্তান। ৯২ রানের ওপেনিং জুটি গড়ে শুরুটা ভালোই করেছিল লঙ্কানরা। তবে এরপর মাত্র ৬৭ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে রীতিমতো ধুকছে দলটি। ২৮ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ১৭৩ রান করেছেন তারা।
কার্ডিফে টস জিতে শুরুতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট হাতে নেমে দিমুথ করুনারত্নে ও কুশাল পেরেরা দারুণ একটি সূচনা এনে দিয়েছিলেন। তবে মোহাম্মদ নবী সেই সফল উইকেট জুটি ভেঙে দেন। ৩০ রান করে ফিরে যাপন করুনারত্নে।
এরপর অপর ওপেনার কুশাল পেরো একপ্রান্ত আগলে রেখেছেন। তবে অপরপ্রান্ত থেকে এর মধ্যেই ফিরে গেছেন আরও পাঁচ ব্যাটসম্যান। আউট হয়েছেন লাহিরু থিরিমান্নে, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা ও থিসারা পেরেরা।
এর মধ্যে থিরিমান্নে (২৫) ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। তবে কুশাল পেরেরা ৭৫ রান নিয়ে অপরাজিত আছেন। এখন সপ্তম উইকেটে তার সঙ্গী ইসুরু উদানা।
ইত্তেফাক/কেআই