পি কে হালদারকে দেশে আনতে রুলের শুনানি আজ

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে রুলের শুনানি আজ হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।

মঙ্গলবার (১৭ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে ২২ নম্বর ক্রমিকে রুলটি শুনানি হওয়ার কথা রয়েছে।

সোমবার (১৬ মে) সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বিষয়টি আদালতকে অবগত করেন এবং রুলটির শুনানি শুরু করার আবেদন জানান। 

এর আগে, ২০২০ সালের ১৮ নভেম্বর এ বিষয়ে রুল জারি করেছিলেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।