ময়মনসিংহে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্জের মধ্যে দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। 

 

এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন।

 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, সিটি মেয়র ইকরামুল হক টিটুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে ঈদের নামাজ আদায় করেন।

আরো পড়ুন : শ্রীলঙ্কাকে জেতালেন প্রদীপ-মালিঙ্গা

এছাড়া শহরের বড় মসজিদে সকাল সোয়া ৮টায়, আকুয়া মার্কাজ মসজিদে সকাল সাড়ে ৭টায়, চরপাড়া জামিয়া ইসলামিয়া সাড়ে ৮টায়, পুলিশ লাইনে ৮টায়,  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

 

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি ঈদগাঁয়ে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত ছিল।

 

 

ইত্তেফাক/ইউবি