মুরাদনগরে মাদকসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ মে) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রামধনীমোড়া এলাকা থেকে তাদেরকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রামধনীমোড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে হাবিব (২৪) ও রহিমপুর গ্রামের মৃত দুদ মিয়ার ছেলে আরিফ (২৯)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই নজরুল ইসলামের নের্তৃত্বে এক দল পুলিশ উপজেলা সদরের পাশে নবীপুর পশ্চিম ইউনিয়নের রামধনীমোড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাবিব ও আরিফকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা উপজেলার গুঞ্জুর বটতলী গ্রামের মহরম আলীর ছেলে ফারুক (২৭) পালিয়ে যায়। আটককৃত ও পলাতকসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।