রাজউকের নতুন চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত (এপিডি) সচিব মো. আনিছুর রহমান মিঞাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। 

বুধবার (১৮ মে) এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আগামী ৪ জুন থেকে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

একই দিন অপর আদেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নিয়োগ করেছে সরকার।